মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জঙ্গি নেতা শামিনের সঙ্গে কেএনএফ প্রধানের সম্পর্ক যেভাবে গড়ে ওঠে

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা থেকে একসঙ্গে নিখোঁজ হয় আট কলেজছাত্র।পরে র‌্যাবের গোয়েন্দা দল জানতে পারে কুমিল্লা থেকে নিখোঁজ ৮ তরুণসহ আরও বেশ কয়েকজন দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে।এসব তরুণ একসঙ্গে করার জন্য গঠিত হয় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’।এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং। নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত প্রায় ৮০ জনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সিটিটিসি।তবে অধরা ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ।দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অবশেষে মোস্ট ওয়ান্টেড আসামি শামিন মাহফুজকে গ্রেফতার করেছে সিটিটিসি। একই সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়।এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক...

আজ জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্ম-শতবার্ষিকী

জুন ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশের রাজনীতিতে যে কজন ক্ষণজন্মা মানুষ স্বীয় প্রতিভা ও কর্ম-গুণে খ্যাতি অর্জন করেছেন এবং বাঙালি জন-জীবনে নিজের আসন পাকাপোক্ত করতে সমর্থ হয়েছেন তাঁদের মধ্যে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫) একজন স্মরণীয় ব্যক্তিত্ব।আজ সোমবার (২৬ জুন) তাঁর জন্মশতবার্ষিকী।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।ওই সময় মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তাঁর দক্ষতা ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি এবং তিনি সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন।এই মহান ব্যক্তিত্ব ১৯২৩ খ্রিস্টাব্দে ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর...

নগরবাসীকে দেওয়া ওয়াদা গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: খায়রুজ্জামান লিটন

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদা গুলো করেছি, পর্যায় ক্রমে সেই ওয়াদা গুলো বাস্তবায়ন করা হবে।এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো।তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্র গুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে গুলো বাস্তবায়ন করতে চাই।রাজশাহী...

রাসিক নির্বাচনে জামানত হারালেন ৩ মেয়রপ্রার্থী

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ ইচ এম খায়রুজ্জামান লিটন জয় পেয়েছেন।এই সিটি নির্বাচনে পরাজিত হওয়া তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।২১ জুন বুধবার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এর আগে একই দিন সিটির ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ...

**রাসিক নির্বাচনের টুকিটাকি** বিশাল ব্যবধানে জয়ী হয়ে আবারও মেয়র নির্বাচিত হলেন লিটন

জুন ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিশাল ব্যবধানে আবারও নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।বুধবার (২১ জুন) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।প্রাপ্ত বেসরকারি ফলাফল:- সিটির ১৫৫ টির মধ্যে সবকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১ লাখ ৬০হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুরশিদ আলম ফারুকী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার হাজার ৪৮৩ ভোট।এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ও জাকের পার্টির প্রার্থী গোলাপফুল প্রতীক ১১ হাজার ৭১৩ভোট।এই নির্বাচনে ভোট পড়েছে ৫২ শতাংশ।প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বয়কটের...

রাজশাহী সিটির ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণের পূর্বে সাধারণ ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বড় ধরনের জটিলতা ছাড়াই নির্দ্বিধায় ভোট দিতে পেরেছেন ভোটাররা।বিশেষ করে তরুণ ভোটাররা ইভিএম নিয়ে বেশ কৌতূহলী ছিলেন।রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী ছিলেন।তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।বাকি তিনজন হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ...

রাসিক নির্বাচন: ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১২ টার দিকে ভোট চলাকালীন এই ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেন।কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্র আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীঅস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান।এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো।এই ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে কেন্দ্র থেকে চলে, যান পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে...

রাসিক নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে র‌্যাব-৫ ও রাজশাহী মহানগর পুলিশ

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী প্রতিনিধি:- আজ ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যাব-৫ ও রাজশাহী মহানগর পুলিশ।এবিষয়ে ২০ জুন পৃথক ভাবে প্রেস ব্রিফিং করেন এই দুই আইনশৃঙ্খলা বাহিনীর দুই রাজশাহীস্থ দুই  উর্দ্ধতন কর্মকর্তা।র‌্যাব-৫ সদর দপ্তর:- নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২০জুন) সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহিয়ার বলেন, আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব এর অফিসার, ডিএডিসহ মোট ৩০০ জন র‌্যাব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা এবং বোমা...

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আপনারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিচ্ছেন আন্দোলনের ভয় দেখাচ্ছেন অনেক হুংকার দিচ্ছেন ভাবছেন বিদেশি বন্ধুরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে বাংলাদেশ আওয়ামী লীগ যুব লীগের সারাদেশের নেতা কর্মীরা তা সফল হতে দেবেনা।সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিদেশি চাপে মাথা নত করবেনা যত প্রকার ষড়যন্ত্র আছে কোন বাধাই মানবেনা বাংলাদেশের জনগণ।বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৯ জুন (২০২৩) সোমবার বিকেলে দিনাজপুর শহরের গণেশতলা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আ.লীগ নেতা আটক

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জিতাতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আটক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে যান।ওই নির্বাচন কর্মকর্তার বাড়িতে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা।এ সময় তারা বাড়ি ঘেরাও করে লিমনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে।রাত ১২টার দিকে পুলিশ লিমনকে ওই বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায়।লিমনের মামা আব্দুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।নগরীর সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সহকারি...