কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS
আপডেটঃ ২:৩৫ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।IPCS NEWS কর্তৃপক্ষ দেশের সকল ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের উদ্যমী, সৎ ও দায়িত্বশীল তরুণ-তরুণীদের এ নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় পর্যায়ের নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে দক্ষ সংবাদকর্মী গড়ে তোলার মাধ্যমে দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যোগাযোগ:
মোবাইল: 01635302883
ই-মেইল: ipcsbdpress@gmail.com
IPCS News : Dhaka :

