মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৭ দিনের মধ্যে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার

আপডেটঃ ১২:৪৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নস্থ চঙ্গভান্ডা সাকিনে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ গাড়ি দিয়ে বেরিকেড করে ২৬,১০০ পিস ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার ও হেলপারকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়।লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ২৩,৩০,৭৯৫/-টাকা।ঘটনার সময় ডাকাতরা ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার তাজুল ইসলাম (৪৮), ও হেলপার শাহাদাত হোসেন (৪০) দুজনকে গাড়ি থেকে নামিয়ে হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়িতে উঠায়।দুজন ডাকাত ডিম ভর্তি পিকআপ গাড়িটি নিজেরা চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অন্য ডাকাতরা ড্রাইভার এবং হেলপারকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় হেতেমদী বাইপাস রাস্তার পাশে ফেলে যায়।এ সংক্রান্তে পিকআপ গাড়ির মালিক মোঃ মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় অভিযোগ দায়ের করিলে মনোহরদী থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০৯/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড; রুজু করা হয়।

ঘটনার পরপরই পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আশিকুর রহমান, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল জনাব রায়হান সরকার এবং অফিসার ইনচার্জ মনোহরদী থানা জনাব জাহাঙ্গীর  বাদশার দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ মোঃ মোবারক হোসেন, মনোহরদী থানা, নরসিংদী সঙ্গীয় এএসআই(নিঃ)/ মোঃ রফিজ শেখ, এএসআই(নিঃ)/ মোঃ সোহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর মহাসড়ক হইতে ঘটনার সাথে জড়িত ০৪ (চার) জন ডাকাতকে গ্রেফতার করে।গ্রেফতার কালীন তাদের নিকট হইতে ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র শস্ত্র ও গামছা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী ১২/০৯/২০২৬ তারিখ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেনবাগ দক্ষিণ বাজার হতে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাতদের পূর্ব পরিচিত জসিম উদ্দিনের হেফাজত হতে লুণ্ঠিত মাহিন্দ্র পিকআপ গাড়ি, ডিমের ক্যারেট উদ্ধার এবং লুণ্ঠিত ডিম বিক্রির নগদ ১০,০০০/-টাকা সহ ক্রেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে দুজন ডাকাত নিজেদের দোষ স্বীকার করে ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ০৫ জন ডাকাতদের নাম প্রকাশ করে বিজ্ঞ  আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে।গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে।গত ০৮/০৯/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় একইভাবে ডিমের গাড়ি ডাকাতি করে নিয়ে যায়।মনোহরদী থানায় গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী ১২/০৯/২০২৬ তারিখ সোনারগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেনবাগ বাজার জসিম উদ্দিনের নিকট হতে লুণ্ঠিত ডিম উদ্ধার করে।

১৩ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ রবিবার মনোহরদী থানায় সকাল ১১ টায়  প্রেস ব্রিফিং এ এসব বিষয় গুলো তুলে ধরেন।উদ্ধারকৃত লুণ্ঠিত মালামালের বর্ণনাঃ১।মাহিন্দ্র পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-২১-৯৬৭২।২।৯৮ পিস ডিমের ক্যারেট।৩।ডিম বিক্রির নগদ ১০,০০০/- টাকা।

উদ্ধারকৃত ডাকাতদের ব্যবহৃত মালামালের বর্ণনাঃ ১।মাহিন্দ্র পিকআপ গাড়ি, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো নং-১৯-২৯৯৮।২।দেশীয় অস্ত্র: ০৩ টি রামদা, ০২ টি লোহার রড, ০১ টি হাতুরী, ০২ টি স্ক্রু ড্রাইভার, ০১ টি তার কাটার প্লাস।৩।০৪ টি গামছা।

৪।০৩ টি মোবাইল।গ্রেফতারকৃত আসামীদের নাম ও  ঠিকানাঃ ১।ইমন (২৮) পিতা- বাদশা মিয়া, মাতা- ববি আক্তার, সাং-বড় নগর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।২।মোঃ রিফাত হৃদয় (২৮) পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- মোছাঃ মিনা আক্তার, সাং-বড় নগর,  থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

৩।আবদুল্লা আল মুন্না ওরফে রোমান (২৭) পিতা- মোঃ জসিম উদ্দিন, মাতা-মোছাঃ মনি বেগম, সাং- গুনাইঘর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।৪। রহমত আলী ওরফে জিন্তুরপিতা- মোঃ রাজা মিয়া, মাতা- জানু বিবি, সাং-ভুইয়ার পাড়, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ।তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।

৫।জসিম উদ্দিন (৬০)পিতা- মৃত আবু তাহের, মাতা-রাজিয়া বেগম, সাং- বাবুপুর, ইউপি- সেনবাগ পৌরসভা ০৯ নং ওয়ার্ড, থানা-সেনবাগ, জেলা- নোয়াখালী।নোট: ছবির স্ক্যান কিছু স্থানে অস্পষ্ট হওয়ায় নাম, ঠিকানা ও কিছু শব্দে OCR-ভিত্তিক পাঠের সামান্য অনিশ্চয়তা থাকতে পারে। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।