মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর রাতের দৃশ্য দেখতে আলো ঝলমলে হলেও শীতের রাতে ছিন্নমুল মানুষের রাত্রী যাপন ততটাই ভয়ংকর।লাইট পোস্টের রঙ্গীন আলোর ঝলকানি তাদের কেন কাজে লাগেনা।তাদের চায় দিন শেষে শীত নিবারণের জন্য গরম কাপড় আর দুবেলা খাবার।রাজশাহীর শীত খুব দীর্ঘ না হলেও, যখন শীত নামে অসহায় মানুষের শরীরে তার গভীর কামড়টা কলিজায় লাগে।আনুষ্ঠানিক আবহাওয়ার হিসেবে তাপমাত্রা তাড়াতাড়ী কমে।ফুটপাতে থাকা মানুষদের কাছে সেই হয়ে ওঠে ভয়ানক অসহনীয়।সাজানো গোছানো ব্যস্ত নগর জীবনের ভিড়ে তাদের অস্তিত্ব যেন কারো চোখেই পড়ে না।কিন্তু রাত গভীর হলে, রেলস্টশন চত্বর-বাস টার্মিনাল এলাকা,নগরীর বিভিন্ন ফুটপাত,বাজারের দোকানের শাটার নামলে, উন্মোচিত হয় এক ভিন্ন রাজশাহীর চিত্র।যেখানে ঠান্ডা হাওয়া আর অনিশ্চয়তা মানুষের জীবনকেই হুমকি দেয়।
শিরোইল রেলওয়ে স্কুল...
নভেম্বর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন এনে স্বাধীন বাংলাদেশে গণ–অভ্যুত্থানের বিভিন্ন অধ্যায় নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ নামের নতুন অধ্যায়ে তুলে ধরা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের নানা অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক দমন-পীড়নের চিত্র। একই সঙ্গে পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনার ধারাবাহিকতা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, শুধু একটি অধ্যায়ের পরিবর্তন নয়, বরং মাধ্যমিকের প্রায় সব শ্রেণির বইয়ে ছোট-বড় বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। বিশেষ নজর কেড়েছে অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে শুরু হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষার নতুন যুগ। চলতি মাসে দেশটি কার্যকর করেছে এক যুগান্তকারী তামাকবিরোধী আইন, যার মাধ্যমে ২০০৬ সালের পর জন্ম নেওয়া যে কেউ আজীবনের জন্য তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় থেকে নিষিদ্ধ থাকবেন।সরকার বলছে, এই আইন শুধু একটি প্রজন্ম নয়—পুরো দেশকে ধীরে ধীরে ধূমপানমুক্ত সমাজে রূপান্তরিত করার বড় পদক্ষেপ। এর মধ্য দিয়ে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে যারা “তামাকমুক্ত প্রজন্ম” গঠনের উদ্যোগ নিয়েছে।
নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত দ্রব্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। বিষয়টি কেবল মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং দেশটিতে আগত বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পর্যটননির্ভর...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের ওপর বাস শ্রমিকদের হামলায় প্রায় ৭০-৮০টি সিএনজি ভাঙচুর এবং ৪০ জনের বেশি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড, হাতুড়ি এবং পিস্তল নিয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পাখি নিজে দুই হাতে দুটি পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন।
সিএনজি চালক আব্দুস সালাম জানান, যাত্রী অপেক্ষায় তারা রেলগেট স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শতাধিক বাস শ্রমিক তাদের ঘিরে ফেলে হামলা শুরু করে। হামলাকারীরা রড, হাতুড়ি, এবং ধারালো অস্ত্র দিয়ে সিএনজি ভাঙচুর করে এবং চালকদের মারধর করে। অপর এক চালক হাসিবুল ইসলাম জানান, পাখির নেতৃত্বে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা তার ক্যারিয়ার নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায়।সম্প্রতি গুঞ্জন উঠেছে, আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়ে ভাঙার পর এবং অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের সম্পর্কের শেষে মালাইকা নতুন প্রেমে মজেছেন।তার নতুন প্রেমিক হলেন ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়।
গুঞ্জনের সূত্রপাত হয়েছিল একটি কনসার্ট থেকে, যেখানে মালাইকা ও রাহুল একসাথে ছিলেন।একটি ভাইরাল ভিডিওতে গায়ক এপি ধিলোঁ মঞ্চে মালাইকা কে উষ্ণ আলিঙ্গন করেন, যা নিয়ে কিছু সময়ের জন্য ভুল ধারণা তৈরি হয়েছিল।তবে মালাইকা এবং এপি ধিলোঁর মধ্যে সম্পর্ক নেই, তার নতুন প্রেমিক রাহুল বিজয়, যিনি একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ডিজাইনার।
সম্প্রতি রাহুল তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি ক্যাপশন লিখেন, “দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট...
নভেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:- পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষা ‘মালত সাবা’ কি-বোর্ডের উদ্বোধন করা হয়েছে। ২৯৫তম কি বোর্ডের ভাষা হলো ‘মালত সাবা’। আদিবাসীরা তাদের ভাষায় কথা বলতে পারেন, কিন্তু নিজের মাতৃভাষায় লেখালেখি করতে পারেন না এমন সমস্যা আর থাকলো না।পাহাড়িয়াদের মাতৃভাষায় ‘মালত সাবা’ কি-বোর্ডের হরফ তৈরি করেছেন পাহাড়িয়া গবেষক অভিলাষ বিশ্বাস পাহাড়িয়া। তিনি ২০১২ সালে এই কি-বোর্ড তৈরি করা শুরু করেন। তার সঙ্গে ছিলেন, পাহাড়িয়া শিলা বিশ্বাস।
শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর লিলিহল মোড় এলাকার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কি-বোর্ডেরউদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয়...
নভেম্বর ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় পরিচ্ছন্নতা রক্ষায় প্রায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।গত সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হাছিবা খান।
বিনামূল্যে ডাস্টবিন বিতরণ:উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ডাস্টবিনগুলো পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে।ইউএনও হাছিবা খান বলেন, শহর পরিচ্ছন্ন রাখা নাগরিকদেরই দায়িত্ব।সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।শহরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে।"
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল...
নভেম্বর ০৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:-গত (৫ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।
যার মধ্যে ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...