শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, মনোহরদী, নরসিংদী।অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সমাজসেবা কর্মকর্তা মনির...
জুন ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- ২০জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট।এতে মুখ্য আলোচক ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন।প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন...
ডিসেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাপান সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে । সে দেশের আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটকা প্রভাস। খবর আনন্দবাজার অনলাইনের।
সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারি বস্তু চাপা পড়ে জখম হন তারা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে অভিনেতার জাপান ভ্রমণ। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের তরফ থেকে উৎকণ্ঠা। যদিও সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল...
নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণ করতে হলে মানতে হবে সরকারের ১২টি কঠোর নির্দেশনা। এসব শর্ত মেনে চললে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ১২টি নির্দেশনা দিয়েছে, তা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সোজা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, এখন থেকে পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে।মহিষ ও ঘোড়া বিক্রির জন্য এই মেলা উত্তরাঞ্চল জুড়ে সুপরিচিত।বাংলা কার্তিক মাসের শ্যামাপূজার অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। সে হিসেবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।যদিও পূজার আনুষ্ঠানিকতা সাত দিনে শেষ হয়, মেলার আয়োজন চলে পুরো মাসজুড়ে।মেলাটির প্রধান আকর্ষণ মহিষ ও ঘোড়ার হাট।ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন।মহিষের পাশাপাশি মেলায় তাজিয়া, ভুটানি, মনিপুরী, পঙ্খীরাজ ও রাজা বাহাদুরসহ বিরল নামের ঘোড়াও উঠেছে।
দিনাজপুরের চিরিরবন্দর থেকে চারটি ঘোড়া নিয়ে মেলায় আসা সাহীন আলম, তাজিয়া...
অক্টোবর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত কাটানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
গত নয় মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ওই সময় দ্বীপে সব ধরনের পর্যটন কার্যক্রম স্থগিত করা হয়, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের অর্থনীতি; জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাটে নেমে আসে নীরবতা, অনেক কর্মচারী পড়েন বেকার সময়ের...
সেপ্টেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, সকালে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম।
তাঁর বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর গত পাঁচ দশক ধরে শিশুদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে আসছে।তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের ভূমিকা অপরিসীম।
ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখার পরিচালক এবং বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে...
জুলাই ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে ১৯ জুলাই শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান ও লাঠিবাড়ি খেলা।আয়োজনে প্রথম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে সাগরদী দলের পরিবেশনায় উপভোগ্য লাঠিবাড়ি খেলা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউপি সদস্য রাকিব (মেম্বার) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন সৈকত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুদ পারভেজ, রূপক মোড়ল, বেলায়েত হোসেন খোকা, জাকির হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাসেল, সাদ্দাম, মোবারকসহ আরও অনেকে।
খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের অধিনায়কের হাতে...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেত্রী সারা আলি খান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।'মেট্রো ইন দিনো' ছবির প্রচারে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন নজর কেড়েছে নেটদুনিয়ার। প্রচারে অংশ নিতে গিয়ে ক্যামেরার সামনেই অতিরিক্ত ‘ক্লোজ’ হয়ে পড়ছিলেন সারা ও আদিত্য এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একাংশ।ফলে গুঞ্জন উঠছে, তাহলে কি পর্দার বাইরেও প্রেমের গল্প শুরু হয়েছে তাঁদের?
তবে এই প্রথম নয়।এর আগেও সারার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বহুবার।কয়েক মাস আগেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতিক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে।একাধিকবার একসঙ্গে ঘোরাঘুরির ছবি প্রকাশ্যে আসায় তাদের নিয়েও প্রেমের আলোচনা জমে উঠেছিল।একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন নেটিজেনদের প্রশ্ন, কাকে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন সাইফ আলি খানের কন্যা? নাকি এসব জল্পনার বাইরে তিনি নিজেই এখনো খুঁজে চলেছেন...
জুলাই ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মোট ৩২টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ৩২টি চলচ্চিত্রের জন্য মোট ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলচ্চিত্র নির্মাতাদের কাজে ব্যাপক সহায়তা করবে। এই অনুদান প্রদান কার্যক্রমটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং গত ১ জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হয়।
অনুদানের মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে ৭৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।এই উদ্যোগের...