শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও প্রত্যাশিত শিল্পনগরী হিসেবে গড়ে উঠতে পারেনি দিনাজপুরের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরী।প্রায় ২২৫ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ এবং হাজারো মানুষের কর্মসংস্থান হলেও শিল্প এলাকায় এখনো নেই সীমানা প্রাচীর ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা।বর্জ্য ব্যবস্থাপনাও দুর্বল।বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।এসব সমস্যার কারণে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করছেন উদ্যোক্তারা।নতুন উদ্যোক্তারাও এখানে শিল্প স্থাপনে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
দিনাজপুর শহরের পুলহাট এলাকায় ৩৫ দশমিক ১৪ একর জমির ওপর ১৯৬২ সালে ৪৫ দশমিক ৫৪ লাখ টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়।১৯৭২ সালে প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়।প্রতিষ্ঠাকালে ১৮৯টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়।এসব...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল কলার হাটটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান ও বৃহত্তম পাইকারি কলার বাজার হিসেবে পরিচিত।দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত এই হাটে প্রতিদিন ভোর থেকে দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত কলা নিয়ে হাজির হন স্থানীয় কৃষকরা।মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই হাটটি সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সক্রিয় থাকে।প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই পাইকারি বাজারে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে গোটা এলাকা।
চলতি মৌসুমে এই হাটে কলার প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা গেছে।বাজারে বিভিন্ন জাতের কাঁচা কলা বিক্রি হলেও এর মধ্যে সাগর কলা এবং মালভোগ কলার চাহিদা সবচেয়ে বেশি।পাইকারি এই হাটটি কেবল স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বরং এখান থেকে প্রতিদিন...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে একটি সার গুদাম সিলগালা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০২৪)...
সেপ্টেম্বর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬)কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মোঃ মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ও পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয় ও প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেন।
দিনাজপুর সদর উপজেলার হুগলীপাড়া প্রযুক্তি গ্রামে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম এবং কৃষকের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় তাঁরা দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের সমস্যা ও সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির...
সেপ্টেম্বর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২৬ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর আড়াইটা পর্যন্ত চলে।এরপর ভোট গণনা শেষে বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন, সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলামীন এবং সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী-নিম্নমান সহকারী সৈয়দ মওদুদ-উল-করিম ‘মোরগ’ প্রতীকে ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী মোঃ মোস্তফা কামাল ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট (বাতিল হয়েছে ২টি ভোট)।নিম্নমান...
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনের আলোয় কড়া পাহারা, কিন্তু অন্ধকার নামলেই ‘উধাও’ হয়ে যাচ্ছে রেললাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম।উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত চিলাহাটি-পার্বতীপুর-বিরামপুর রুটে এখন রাজত্ব করছে চুরিচক্র। চোরদের তাণ্ডবে রেললাইনের সংযোগস্থলগুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বতীপুর-বিরামপুর ও পার্বতীপুর-চিলাহাটি রুটের প্রায় ১৫ কিলোমিটার এলাকার অবস্থা সবচেয়ে নাজুক।সম্প্রতি এসব এলাকা থেকে প্রায় ৭ হাজার প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির মারাত্মক অভিযোগ উঠেছে।
ঢাকা-পার্বতীপুর-বিরামপুর রুটে গত এক বছরে রেল সরঞ্জাম হারিয়ে রেলওয়ের আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।সর্বশেষ ২৫ আগস্ট রাতে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও মব কালচারের মাধ্যমে কার্যালয় দখলের প্রতিবাদে দিনাজপুরের সদরের রাজবাটীতে আল-ফলাহ্ আম উন্নয়ন সংস্থা’র নব-নির্বাচিত কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি ছিলেন আমিনুল করীম আমু।অল্প কিছুদিন পুর্বে মব করে রাজনৈতিক পরিচয়ে আমুকে সরিয়ে তমিজ উদ্দিনকে অবৈধভাবে সভাপতি করে।সেই অবৈধ কমিটির মেয়াদ শেষ হয় ২১ জুলাই ২০২৬।
ষড়যন্ত্রের মাধ্যমে এই চক্রটি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের বাদ দিয়ে প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে।তৈমুল ইসলাম গং স্বৈরশাসক দালাল ফ্যাসিস্ট আমিনুল করিম আমু ও তমিজ উদ্দিন গংদের নিয়ে গঠনতন্ত্র বাদ দিয়ে গোপনে...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও ও শহরজুড়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।এ সময় থানার সামনের রাস্তায় রাখা দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।এছাড়া শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পুরনো তিন মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ খবর ছড়িয়ে পড়লে ওই রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাক আড় করে ব্যারিকেড দেওয়া হয়।একই সঙ্গে শ্রমিকরা কোতোয়ালি...