শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মোহনপুর ও দুর্গাপুর উপজেলা দল ১-১ গোলে সমতায় থাকে।পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।ফাইনালে দুর্গাপুর দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক জুবায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে মোহনপুরের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা...

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট

আগস্ট ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন। টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে...

হাবিপ্রবিতে মার্কেটিং ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘মার্কেটিং ফুটবল লীগ-২০২৬।রোমাঞ্চকর ফাইনাল খেলায় ২২ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচ।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "হাবিপ্রবির মার্কেটিং ফুটবল লীগের এই সফল আয়োজন...

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে তারা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।সেখানে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়রা অধিক স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে। ফাইনালে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টাইব্রেকার।শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয়...

পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।বুধবার (১৭ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে।রাজশাহীর হয়ে নীলা জয়সূচক গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে সরব থাকলেও শেষ পর্যন্ত নীলার গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নাটোর জেলাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।এ ম্যাচের নায়িকা ছিলেন পাপিয়া।তার হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের জালে একের পর এক গোলের বন্যা...

রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক। উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস...

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী: ইশরাক হোসেন

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং এজন্য সরকারকে সাধুবাদ জানান তিনি। সোমবার রাজধানীর মতিঝিলের মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠান শেষে তিনি সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের নানা ইস্যু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরি...

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা, কুয়াশায় ম্যাচ পরিত্যক্ত

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ লখনৌয়ে বুধবার ক্রিকেটপ্রেমীরা প্রত্যক্ষ করলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক বিরল ও অদ্ভুত দিন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু তো দূরের কথা, টসও করা যায়নি। ঘন কুয়াশার কারণে মাঠে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা।একানা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের মাঠে নামার কথা ছিল, আর দক্ষিণ আফ্রিকার সামনে ছিল সমতায় ফেরার সুযোগ। কিন্তু কুয়াশা সব পরিকল্পনা ভেস্তে দেয়। আম্পায়াররা মোট ছয়বার মাঠ ও পরিবেশ পরিদর্শন করেন, প্রতিবারই সিদ্ধান্ত আসে খেলা শুরুর মতো অবস্থা নেই। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম মাঠ পরিদর্শনের পর টস পিছিয়ে দেওয়া হয়। আধা ঘণ্টা পর আবার পরিস্থিতি মূল্যায়ন করা হয়, কিন্তু দৃশ্যমানতার উন্নতি হয়নি। রাত আটটায়...

আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে খেলোয়াড় বেচা–কেনার নিলাম শেষ হয়েছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। তিনি এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার হয়ে নজর কাড়েন, যা আসন্ন আসরের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ২০১২ সালে প্রথম আসর দিয়ে যাত্রা শুরুর পর বিপিএলে এখন পর্যন্ত ১১টি আসর সম্পন্ন হয়েছে। প্রতি বছরই দেশের বাইরে থেকে নামী তারকারা এই টুর্নামেন্টে অংশ নেন এবং অনেকেই রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে দল পেয়েছেন। আজ আমরা ঘুরে দেখছি বিপিএলের ইতিহাসে যেসব বিদেশি তারকা সবচেয়ে বেশি মূল্য পেয়ে দলবদল করেছেন এবং তাদের মূল্য তখন ঠিক কত ছিল।২০১২ সালের প্রথম আসরই ছিল সবচেয়ে ব্যয়বহুল। সেই মৌসুমে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার...

নেইমারের জায়গা অনিশ্চিত, ফর্মেই নির্ভর করছে বিশ্বকাপ স্কোয়াড—আনচেলত্তি

ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ গত তিনটি বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ২০২৩ সালের পর থেকে চোটের কারণে জাতীয় দলে নেই তার উপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের আগে তাই ফুটবলবিশ্বে বড় প্রশ্ন—নেইমার কি আদৌ দলে জায়গা পাবেন? ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নেইমার আর স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। তার মতে, নাম বা অতীত সুনাম নয়—আগামী বিশ্বকাপের জন্য দল বাছাই হবে সম্পূর্ণভাবে বর্তমান ফর্মের ওপর। তিনি বলেন, নেইমারের বিষয়টি আলাদা করে দেখার কিছু নেই, কারণ ব্রাজিল দলে জায়গা সব খেলোয়াড়ের জন্যই সমানভাবে প্রতিযোগিতাপূর্ণ। মার্চের ফিফা উইন্ডোর পর চূড়ান্ত দলের একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও তিনি জানান। আনচেলত্তি আরও বলেন, এখনই নেইমারকে...