মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হাবিপ্রবিতে মার্কেটিং ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘মার্কেটিং ফুটবল লীগ-২০২৬।রোমাঞ্চকর ফাইনাল খেলায় ২২ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচ।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “হাবিপ্রবির মার্কেটিং ফুটবল লীগের এই সফল আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত মনোভাব ও সৌহার্দ্য বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং একটি সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গঠনের মূল হাতিয়ার।বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাবই আসল।ক্যাম্পাসে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

এছাড়াও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

IPCS News : Dhaka : ​আব্দুস সালাম, ​দিনাজপুর।