রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
জনবল সংকটের মধ্যেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের সংখ্যা উল্লেখযোগ্য।চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হাসপাতালটিতে ৪৩১টি প্রসব হয়েছে।এর মধ্যে ৪১৩টি স্বাভাবিক এবং ১৮টি সিজারিয়ান প্রসব।তবে একই সময়ে হাসপাতালটিতে জনবল সংকটও প্রকট।৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ৪১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৬ জন।শূন্য রয়েছে ২৫টি পদ।১১ থেকে ২০ গ্রেডের ৮৪টি পদের বিপরীতে কর্মরত ৩৯ জন এবং শূন্য রয়েছে ৪৫টি পদ।
পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে কর্মরত আছেন দুজন।ওয়ার্ডবয়ের পদেও কেউ কর্মরত নেই।হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন।বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন রোগী চিকিৎসা নেন।ফুলবাড়ীর পাশাপাশি নবাবগঞ্জ, পার্বতীপুর...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
সাপে কামড়ের আধুনিক চিকিৎসার প্রতি দিনাজপুরের বোচাগঞ্জে মানুষের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে মোট ২৯ জন সাপে কাটা রোগী ভর্তি হন।চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, এর মধ্যে চারজন বিষধর গখরা (কোবরা) সাপের কামড়ে আক্রান্ত ছিলেন।জাতীয় চিকিৎসা প্রটোকল অনুসরণ করে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সব রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ গত ৫ আগস্ট বোচাগঞ্জ উপজেলার সাদিয়া আক্তার (১৭) নামে এক তরুণী সাপের কামড়ে আক্রান্ত হন।স্বজনরা তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।প্রাথমিক পরীক্ষা ও বিষক্রিয়ার...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিচর্যাকারীদের (কেয়ারার) অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে ‘কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট।এই প্রকল্পের মাধ্যমে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং তাদের সেবা প্রদানকারী কেয়ারাররা মর্যাদা, সমতা ও প্রয়োজনীয় শারীরিক-মানসিক সেবা পাচ্ছেন।
কেয়ারারদের উপযুক্ত সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা গেলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে সমাজ হবে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক।রবিবার ২৬ জুলাই ২০২৬ দুপুরে দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ‘কেয়ারার ওয়ার্ল্ড ওয়াইড’-এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক অনিল পালিত।
সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময়...
জুলাই ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সিসিইউ (CCU)-১-এর ৪ নম্বর কেবিনে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হারুন অর রশিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মনোহরদীসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।তার শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকে হাসপাতালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।চিকিৎসকরা তার শারীরিক...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।এ উপলক্ষে সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক উপাদান, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।দীর্ঘ বিরতির পর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নিয়মিত ভিটামিন ‘এ’ সেবনের ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে।সভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজীব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির নোংরা অবস্থা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।কর্মকর্তাদের মতে, এসব খাদ্য স্থানীয় ভোক্তা ও স্কুলগামী ছোট শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল।
অভিযানে দেখা যায়, বেকারির মেঝে ছিল অপরিষ্কার, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থাও ছিল নোংরা, আর কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়াই খাবার উৎপাদন করছিলেন।এমন পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য স্থানীয়দের মাঝে পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিভাবসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে...
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের এক কোণে, জরাজীর্ণ একটি কুঁড়েঘরে বাস করেন কাজল মিয়া (২২) ও তার মা শাহানা খাতুন (৪৫)।মা-ছেলে দুজনই আক্রান্ত এক বিরল ও ভয়াবহ টিউমারে—যা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা, এমনকি বেঁচে থাকার আশা পর্যন্ত।সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সেই মুখই এখন কাজলের বোঝা হয়ে দাড়িয়েছে।জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট একটি টিউমার।বয়স বাড়ার সাথে সাথে সেটি বেড়ে এখন তার এক চোখ ও মুখ পুরোপুরি ঢেকে ফেলেছে।মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড।
খাওয়া-দাওয়া করতে কষ্ট হয়, এক চোখে দেখতে পান না।বিকৃত চেহারার কারণে এখন গ্রামের তরুণেরা তার সঙ্গে মিশতে চায় না—একাকীত্ব যেন তার নিত্যসঙ্গী।শুধু কাজল নন, তার মা শাহানা খাতুনও একই রোগে ভুগছেন।গালের পাশ থেকে ঝুলে পড়েছে টিউমার, যা...
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের মান উন্নয়ন এবং এতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র পুষ্টি উপাদান বৃদ্ধিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের গবেষণা দল ‘প্লাজমা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার’-এ পরিচালিত গবেষণায় এই সাফল্য অর্জন করে।গবেষণায় এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধিতে সুফল পেয়েছেন।গবেষণার নেতৃত্ব দেন জীববিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি গবেষক মামুনুর রশিদ, এবং তত্ত্বাবধান করেন ল্যাব পরিচালক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার।
গবেষণার ফলাফলে দেখা গেছে, প্লাজমা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানের জিঙ্কের পরিমাণ ৫৯ শতাংশ, আলুতে ২০৪ শতাংশ এবং বেগুনে ৮৮ শতাংশ...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চিকিৎসা সেবায় রাজশাহীর জন্যে এলো আরও একটি সুখবর।এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবে চিকিৎসাসেবা। গত শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।দুপুর ১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্ত করণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের দশটি হাসপাতাল আছে।
তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল।এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা...
আগস্ট ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেছেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও আমাদের পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না।আমাদের প্রকৃতি উপযোগী মাছ উৎপাদন করতে হবে।শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে।জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্যভবনের সম্মেলনকক্ষে ‘মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খোন্দকার আজিম আহমেদ বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ কী কী মাছ উৎপাদনের উপযোগী তা ভালোভাবে বুঝতে হবে।মৎস্যখাদ্যে বা পশুখাদ্যে ক্ষতিকর হরমোন মেশানোর ফলে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হলে সকলের জন্য তাক্ষতির কারণ হবে।এসময় মাছের রোগবালাই দমনে প্যাথলজি...