মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নগরজুড়ে কনকনে শীতের অনুভূতি বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রেণির কর্মজীবীরা।
আবহাওয়া অধিদফতর জানায়, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও সারাবেলা ঘন কুয়াশা বিরাজ করেছে, যদিও কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বক্তব্য রাখেন তিনি।সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল।
ভিডিওতে জাইমা রহমান উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কষ্ট করে সভায় যুক্ত হওয়া এবং কাজ করার জন্য তিনি সবাইকে সম্মান জানাচ্ছেন। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় হয়েছে এবং রিজভী ও পাভেল নোট নিয়েছেন।বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে কীভাবে...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চীনে স্বর্ণ অনুসন্ধানে নতুন মাইলফলক যোগ হয়েছে লিয়াওনিং প্রদেশে। দাদংগোউ এলাকায় আবিষ্কৃত বিশাল খনিটি দেশটির ১৯৪৯ সালের পর এককভাবে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণভান্ডার হিসেবে নিশ্চিত করেছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। মাত্র ১৫ মাসের অনুসন্ধানে চিহ্নিত এই ভান্ডারে প্রায় ১,৪৪৪ টন স্বর্ণ রয়েছে বলে জানা গেছে, যা বর্তমান বাজারদরে ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের সমান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খনিটিতে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক রয়েছে এবং প্রতি টনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। তারা এটিকে ‘অতি-বিশাল’ হিসেবে আখ্যা দিলেও আকরিকের স্বর্ণমান তুলনামূলকভাবে কম। তবে অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। নিরাপত্তাজনিত ও কৌশলগত কারণে খনিটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি; শুধু জানানো হয়েছে...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আজ, ২৬ অক্টোবর, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও বাংলার ইতিহাসের অন্যতম জননেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মদিন। ১৮৭৩ সালের এই দিনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাতুরিয়া গ্রামে জন্ম নেওয়া এই প্রখর মেধাবী রাজনীতিক ছিলেন বাঙালির স্বাধিকার আন্দোলনের অগ্রপথিক, কৃষক ও সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু।
রাজনৈতিক জীবন জুড়ে শেরে বাংলা ছিলেন জনকল্যাণ ও কৃষকস্বার্থ রক্ষার প্রতীক। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি প্রণয়ন করেন কৃষকের ঋণের বোঝা লাঘবে ঐতিহাসিক ঋণ সালিশি আইন, যা তৎকালীন বাংলার দরিদ্র কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসে। কৃষির আধুনিকায়ন ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট, যা পরবর্তীতে তার নামানুসারে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।১৯৩৫...
সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
এশিয়া কাপ টি-টোয়েন্টির হাইভোল্টেজ ম্যাচে প্রত্যাশা মতোই জয় পেয়েছে ভারত।কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য-পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলেই মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার শিভম দুবে। সাজঘরেই থেকে গেছেন দলের অন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার।পরে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ভারত অধিনায়ক পরিষ্কার করে জানান, এটি কোনো ক্রিকেটীয় আচরণের অভাব নয়, বরং এক ধরনের প্রতিবাদ।তিনি বলেন, “পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।এই জয় উৎসর্গ করছি শহীদ পরিবার ও আমাদের সাহসী সেনাদের।কিছু কিছু মুহূর্ত আছে, যা খেলোয়াড়সুলভ আচরণের...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- বয়স কেবল একটি সংখ্যা-এই বাক্যটির জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪) দম্পতির মাধ্যমে।দু’জনেই চলতি ২০২৫ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে সমান নম্বর জিপিএ- ৪ দশমিক ১১ পেয়ে সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন।গত ১০ জুলাই বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে যেন আনন্দের বন্যা বইছে এই দম্পতির মাঝে।বাবা-মায়ের এমন সাফল্যে খুশির জোয়ারে ভাসছে ছেলে-মেয়েরাও।বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করায় এ দম্পতিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মিষ্টিমুখ করাতেও দেখা গেছে।
দম্পতির শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে নরসিংদী...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকালেই সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের মধ্যেই সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এই ঝড়বৃষ্টি তৈরি হচ্ছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরত মানুষ এবং মাঠে কাজ করা কৃষকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো...
জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- "সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও হেতেমদি সাগরদী বাইপাস রাস্তা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন বিপ্লব।গত ১২ ও ১৩ জুন, দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বনজ, ফলদ ও ভেষজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এছাড়া হেতেমদি, সাগরদী বাইপাস রোড ও সরকারি বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ বিপ্লব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা,...
জুন ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন।গতকাল (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি।কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন।এ বিষয়ে ইউএনও বলেন,"তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায়...
মে ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২০২১ সালের ১১ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকাকালীন পুলিশ পরিদর্শক (এসআই) ইফতেখার আল-আমিনের স্ত্রী কতৃক গোপনাঙ্গ কেটে ফলার রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ গোপনাঙ্গ কাটা অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তিকরে।সেখানে কর্তব্যরত ডাক্তার অপারেশন থিয়েটারে কয়েক ঘণ্টা প্রচেষ্টা চালিয়েও গোপনাঙ্গ জোড়া লাগাতে পারেননি।পরে জীবন বাঁচাতে তাকে ডাক্তাররা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।
পরবর্তী সময়ে আর তার চিকিৎসার আপডেট জানা যায়নি।ঘটনার ৩ বছর পর ২০২৪ সালে শম্পা রোজেন নামের এক টিকটকারকে দ্বিতীয় বিয়ে করেন ইফতেখার।আর জেল থেকে বেরিয়ে নিজেকে নিরপরাধ...