মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মোক্তার পাড়া মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, এনডিসি এস এম মেহেদী হাসান ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ প্রমূখ।জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের জানান, নিন্ম আয়ের মানুষের...
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় জালাল উদ্দীন নামে এক ব্যক্তির দোকান ও বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম।বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন,রাত আনুমানিক তিনটার সময় দেখি চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল।চোখ মেলে দেখি আগুন জ্বলছে।দোকান ও বাড়ির সকল জিনিসপত্র মূহুর্তেই সব পুড়ে যায়।কোন মতো পরিবারের সবাই বেঁচে গেছি।এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসকে খবর...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে দিনাজপুরের ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের (৬ষ্ঠ তলা) সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী, সুবিধাভোগী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।সভায় সভাপতিত্ব করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম সানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
এছাড়া আলোচক...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর...
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ক্ষমতাচ্যুতির ছয় মাস পর প্রথমবার জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা।গত বছরের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকেই তিনি প্রতিবেশী দেশ থেকে নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।সর্বশেষ তার লাইভ ভাষণকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় দেশের ছাত্র-জনতাসহ তরুণ প্রজন্ম।ফলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেয় তারা। এই ভবনকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে।
বুধবার নির্ধারিত সময় রাত ৯টায় শেখ হাসিনার ভাষণের আগেই তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে তার শাসনামলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র-জনতা।রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাড়িটি ভাঙতে শুরু করে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- শিক্ষার্থীদের মানসিক ওশারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি ২০২৫ খ্রি.নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে...
জানুয়ারি ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে উঠতে শুরু করেছে নতুন আলু।তবে পরিপক্ক আলু আরো ১৫ হতে ২০ দিনপর উঠবে।মাঠে আলু পরিচর্যায় শেষ সময়ে, ব্যস্ততা সময় পার করছেন কৃষকরা।আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আলুর বাম্পার ফলন হওয়ায় আশা প্রকাশ করছেন কৃষক ও কৃষি অধিদপ্তর।
গত কয়েক বছরে দাম থাকায় আলুর চাষে লাভবান হয়েছেন কৃষকরা।সাধারণ ভোক্তা আলু সর্বোচ্চ ৭০ হতে ৮০ টাকা কেজি দরে ক্রয় করেছেন।এতে সাধারণ মানুষ আলুর দামে নাভিশ্বাস ফেললেও কৃষকদের মাঝে বেশ স্বস্থি দেখা গেছে।আলুর দাম আকাশ চুম্বি হওয়ায় মধ্যস্থভোগী ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে মোটা অংকে লাভবান হয়েছে।তবে তুলনামূলক ভাবে কৃষক এবারের ২০২৪-২০২৫ অর্থ বছরে বেশী দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।তবে চলতি মৌসুমে আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমূখী হওয়ায় হতাশা প্রকাশ করছেন কৃষকরা।জমি...
জানুয়ারি ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ১ লক্ষ ৭৪ হাজার ৫১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ২০ শতাংশ জমিতে ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শীত ও ঘন কুয়াশার মধ্যেও কৃষকরা ইরি-বোরো চাষে মনোযোগী হয়েছেন। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। কৃষকরা ভোর থেকে দুপুর পর্যন্ত ঠান্ডা পানিতে নেমে বীজ তোলার পাশাপাশি জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।আগাম আলু উত্তোলনের পর ফাঁকা জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ চলছে। গ্রামে গ্রামে চলছে উৎসবমুখর পরিবেশ।কৃষি বিভাগের মাঠকর্মীরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।
কৃষি বিভাগ জানায়, এবার হাইব্রিড...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সীরাত মাহফিলের আয়োজন করে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মাহমুদা আক্তার,ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়র রহমান, প্রবীন...