শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের পাঁচ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি।শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলার ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।খাদ্য তালিকায় রয়েছে দুটি বনরুটি, সিদ্ধ ডিম ও কলা-যা শিশুদের দৈনন্দিন পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচির...

রাজশাহীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে পথ হারিয়ে ঘোরাফেরা করা দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্স।পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই শিশু দুজনকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।পরে তাদের পরিচয় যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো নাটোর সদর থানার মো. সিফাত...

পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।বুধবার (১৭ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে।রাজশাহীর হয়ে নীলা জয়সূচক গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে সরব থাকলেও শেষ পর্যন্ত নীলার গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নাটোর জেলাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।এ ম্যাচের নায়িকা ছিলেন পাপিয়া।তার হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের জালে একের পর এক গোলের বন্যা...

রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো ভুয়া স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার

জানুয়ারি ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন সংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)।মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা তো দূরের কথা, খাবারও গ্রহণ করা যাবে না।রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, পুলিশ যদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করে, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের...

৪ বছরে সংশোধন হয়নি রেলওয়ের নিয়োগ বিধিমালা ২০২০!! নিয়োগ জটিলতায় রেল

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ ৪ বছরে বাংলাদেশ রেলওয়ের ৪ জন মহাপরিচালক পরিবর্তন হলেও অদৃশ্য কারণে এখনো সংশোধন করা হয়নি রেলওয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা–২০২০।দীর্ঘ এই অনিশ্চয়তা ও গোপনীয়তা রেলওয়ের নিয়োগ ব্যবস্থাকে এক গভীর প্রশাসনিক ও আইনি সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখে অবৈধ ও প্রশ্নবিদ্ধ নিয়োগকে বৈধতা দেওয়ার পথ তৈরি করা হচ্ছে বলে অভমত রেলওয়ের সকল ট্রেড ইউনিয়ন নেতাদের।বর্তমান মহাপরিচালক মো. আফজাল হোসেন দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর পার করলেও তার মেয়াদে নিয়োগ বিধিমালা–২০২০ সংশোধন ও অনুমোদন আদৌ সম্ভব হবে কি না—তা নিয়েও সংশয় প্রকাশ কোরছেন ট্রেড ইউনিয়ন নেতারা। আন্দোলনের মুখে কমিটি, চার বছরেও ফল নেইঃ এই নিয়োগ বিধিমালা বতিলের জন্য,নিয়োগ বিধিমালা–২০২০ নীতিগতভাবে...

১৬ জানুয়ারি থেকে শুরু রাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ৪০১৭ আসনের বিপরীতে লড়ছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তিনটি ইউনিট পর্যায়ক্রমে C, A ও B এর মাধ্যমে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, A ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং B ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি।C ও A ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি।ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী। এর মধ্যে...

রাজশাহীতে আরএমপির পৃথক মাদক বিরোধী অভিযানে তিন কারবারি গ্রেপ্তার

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো....

রেলের দ্বিতীয় শ্রেণির কর্মচারী অফিস করেন ল্যান্ডক্রুজার পিকআপে চড়ে

জানুয়ারি ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম।অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে।জানা গেছে, লুৎফা বেগম যে গাড়িতে চড়ে রেলওয়ে যাওয়া-আসা করেন সেটা টয়োটা ব্র্যান্ডের ৩ হাজার ১৫৩ সিসির ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপ।বিআরটিএর ডেটাবেইস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা মেট্রো-ঠ-১১-৩৫৪৪ এই নম্বরে ঢাকা বিআরটিএ কর্তৃক ২০০১ সালে ২৯ মার্চ গাড়িটি নিবন্ধিত হয়।গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।ঢাকা রমনায় সড়ক ভবনের ঠিকানার কার্যালয়ে এটা নিবন্ধিত রয়েছে।বিআরটিএর একই ডেটাবেইস মালিকানাসংক্রান্ত উল্লেখকৃত একটি মোবাইল নম্বরের সূত্র ধরে মো. রফিকুল ইসলাম নামে একজনের বিষয়ে তথ্য পাওয়া যায়।তিনি হলেন চট্টগ্রাম রেলওয়েতে...

রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক। উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস...