শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।অভিযানে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে প্রতারণামূলকভাবে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫, রাজশাহী।র্যাব জানায়, সিপিসি-৩ ও সিপিসি-৩-এর যৌথ অভিযানের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে মো. মামুনুল ইসলাম (৫৫)-এর দক্ষিণ পাশে দ্বিতীয় তলার বাসার নিচতলায় ভাড়াটিয়ার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার সেতু হোসেন মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিআইডির সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস)...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন।
মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নস্থ চঙ্গভান্ডা সাকিনে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ গাড়ি দিয়ে বেরিকেড করে ২৬,১০০ পিস ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার ও হেলপারকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়।লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ২৩,৩০,৭৯৫/-টাকা।ঘটনার সময় ডাকাতরা ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার তাজুল ইসলাম (৪৮), ও হেলপার শাহাদাত হোসেন (৪০) দুজনকে গাড়ি থেকে নামিয়ে হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়িতে উঠায়।দুজন ডাকাত ডিম ভর্তি পিকআপ গাড়িটি নিজেরা চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অন্য ডাকাতরা ড্রাইভার এবং হেলপারকে...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে একটি সার গুদাম সিলগালা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০২৪)...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিবর্তন করে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার হস্তান্তরের দাবি জানানো হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত আমির ফয়সালের বাবা মোঃ নজরুল ইসলাম।
নেত্রকোণার চাঞ্চল্যকর আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে’ এলাকাবাসী ও নিহতের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে নিহতের বাবা জানান, গত ১ জুন রাত আনুমানিক ১১টার দিকে উত্তর বিশিউড়া গ্রামের...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে।এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০ টাকা ধার্য করা হয়।
এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০ টাকা কম করে দেওয়ার ২,৫০০ টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের...
সেপ্টেম্বর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক।কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে।একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।তারা বলেন, ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও...
সেপ্টেম্বর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে বিয়ের আয়োজন চলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর।খবর পেয়ে সেখানে যায় প্রশাসন ও পুলিশ।পরে তাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন।মোঃ আঃ কুদ্দুস, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল।বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়।ভবিষ্যতে এমন আয়োজন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের...