অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
আপডেটঃ ৪:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে বিয়ের আয়োজন চলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর।খবর পেয়ে সেখানে যায় প্রশাসন ও পুলিশ।পরে তাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন।মোঃ আঃ কুদ্দুস, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল।বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়।ভবিষ্যতে এমন আয়োজন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।তাঁরা বলেন, একটি শিশুর পড়াশোনা ও ভবিষ্যৎ যেন বাল্যবিবাহের কারণে থেমে না যায়, সে জন্য পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।
স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকা থাকলে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ আরও কার্যকর হবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

