শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদী পৌরসভাকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এক ফিডারে আনার কাজ উদ্বোধন

সেপ্টেম্বর ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী পৌরসভায় নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পৌরসভাকে একটি নির্দিষ্ট ফিডারের আওতায় নিয়ে আসার কাজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৫/৯/২৬) মনোহরদী পৌরসভায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন মনোহরদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে নানা ধরনের সমস্যার কারণে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল করার লক্ষ্যে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এ উন্নয়নকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান...

৭ দিনের মধ্যে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নস্থ চঙ্গভান্ডা সাকিনে ইটাখোলা টু মঠখোলা আঞ্চলিক মহাসড়কের জনৈক ইসমাইল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর গত ০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০:৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ডাকাতরা পিকআপ গাড়ি দিয়ে বেরিকেড করে ২৬,১০০ পিস ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার ও হেলপারকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়।লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ২৩,৩০,৭৯৫/-টাকা।ঘটনার সময় ডাকাতরা ডিম সহ মাহিন্দ্র পিকআপ গাড়ির ড্রাইভার তাজুল ইসলাম (৪৮), ও হেলপার শাহাদাত হোসেন (৪০) দুজনকে গাড়ি থেকে নামিয়ে হাত পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়িতে উঠায়।দুজন ডাকাত ডিম ভর্তি পিকআপ গাড়িটি নিজেরা চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অন্য ডাকাতরা ড্রাইভার এবং হেলপারকে...

নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ: শেষ হতেই ভেঙে চুরমার:

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক।কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে।একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।তারা বলেন, ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও...

উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ সামাজিক সমবেদনা প্রদান, সুন্নতে খাতনা অনুষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।৫ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান।সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।সংগঠনের...

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে বিয়ের আয়োজন চলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর।খবর পেয়ে সেখানে যায় প্রশাসন ও পুলিশ।পরে তাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন।মোঃ আঃ কুদ্দুস, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল।বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়।ভবিষ্যতে এমন আয়োজন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের...

চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন:

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলার মনোহরদীতে শুক্রবার দুপুরে উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ না করে অন্য স্থানে নির্মাণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে একটি মহল।এলাকাবাসীর দাবি প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।বক্তারা আরো বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ী পারাপার হয়।নির্ধারিত স্থানে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে  কয়েকশত এলাকাবাসী। এসময় মানববন্ধনে...

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।নির্বাচনকে কেন্দ্র করে আলমগীর হোসেন ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের গণমানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ এবং সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক জনসম্পৃক্ততার কারণে তিনি তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ মো. আলমগীর হোসেন...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে-স্বাস্থ্য মন্ত্রী

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এলাকা গুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।আমরা ও রিপোর্ট পাঠাবো তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নিবেন।মাননীয় প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবে না, তাকে ত আমরা মনোনয়ন দিবো না।মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা...

কুলিয়ারচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও সরকারি সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুভ উদ্বোধন এবং বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মাঝে সরকারি নানা সহায়তা বিতরণ করা হয়েছে।১ সেপ্টেম্বর মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন।সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢেউটিন ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত...

মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সেপ্টেম্বর ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, মনোহরদী, নরসিংদী।অনুষ্ঠানে প্রধান অতিথি  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সমাজসেবা কর্মকর্তা মনির...