শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।গত ২৯ আগস্ট শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সততা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে কামাল নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) হাফিজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News :...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
পুলিশের কাছ থেকে জনগণ যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের প্রতিও জনগণের সৌজন্য, শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন।থানায় কোনো নাগরিক সেবা নিতে এলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।এতে পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।এ ঘটনায় একই এলাকার ছামেদ ভূইয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫)।লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়।পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশা চালক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, আকাশ৷ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন।দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান।
সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা।পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।পরিবারের ধারণা,...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বাইপাস সড়কে অবস্থিত মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নিহত রোগীর নাম আকলিমা বেগম (৩২)।তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া এলাকার কবির হোসেনের স্ত্রী।
গত ১৩ আগস্ট পিত্তথলির অস্ত্রোপচারের জন্য তাঁকে মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক রাহাত বিন কাশেম তাঁর অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (UHFPO) সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউএনও।
পরে হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, চিকিৎসা পাওয়া, ওষুধ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।
হাসপাতালের...