প্রেসক্লাবের সভাপতি, আলহাজ্ব হারুন রশিদ এর উদ্যোগে তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার
আপডেটঃ ২:৫০ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল আলম, মো. কবির হোসেন, মোজাহিদা, তাজমহল আক্তার ও জাসমিন আক্তার উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সাংবাদিক হারুন অর রশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়।এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে।এ সময় তাজুল ইসলাম বাদল সাংবাদিক হারুন অর রশিদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

