শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে এসপি আবদুল্লাহ্-আল-ফারুকের জিরো টলারেন্স,

আপডেটঃ ১:৪৬ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

মানবিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সমন্বয়ে নরসিংদী জেলা পুলিশের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও দক্ষতা।পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন।২৯ নভেম্বর ২০২৫ নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।

নরসিংদীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক। অপরাধী যতই  প্রভাবশালী হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এমন কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

অপরাধ দমনে কঠোর হলেও মানুষের প্রতি মানবিক, এমন নেতৃত্বই নরসিংদীর আইনশৃঙ্খলা রক্ষায় নতুন আশার সঞ্চার করেছে।তাঁর দক্ষ নেতৃত্বে জেলা পুলিশ আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর পুলিশিং প্রতিষ্ঠায় এগিয়ে যাবে, এমন প্রত্যাশা নরসিংদীবাসীর।সততা, সাহস, মানবিকতা ও বিচক্ষণ নেতৃত্ব, এই চার গুণে নরসিংদীর পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি মো. আবদুল্লাহ্-আল-ফারুক। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।