শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)’র উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান এর সাথে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় টিটিসি কনফারেন্স রুমে (অস্হায়ী ক্যাম্পাস নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) জনসংযোগ দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি,শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক,জনসংযোগ (টিচার ইনচার্জ) ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় নেত্রকোনা জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মত বিনিময়কালে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।উপাচার্য এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।