মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
আপডেটঃ ১২:৩৫ অপরাহ্ণ | অক্টোবর ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) মনোহরদী পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।অভিযানে বিভিন্ন সড়ক, আশপাশের ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়।পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় মনোহরদী পৌরসভায় এ বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

