রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ জন
আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

