রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ জন
আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

