বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন

আপডেটঃ ১:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি জানিয়েছে, অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।