রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে পরোয়ানাভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।