মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি

আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা এলজিইডি এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন।তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে নির্ভুল তথ্যভাণ্ডার অপরিহার্য। আধুনিক ও নির্ভরযোগ্য ডাটাবেজ ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মীদের স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি...

হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সভাটি আয়োজিত হয়।ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাটিতে নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৬টি দেশের ৮৮ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন।মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ গ্রহণের...

​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। ​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি।মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়।আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়...

ব্যর্থতা পেরিয়ে সফলতা: দিনাজপুরে ইনকিউবেটরে ফুটল উটপাখির বাচ্চা

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে উটপাখির ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটানো সম্ভব হয়েছে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র ‘দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক’-এ এই ঘটনা ঘটে।কৃত্রিম প্রজনন প্রযুক্তির (ইনকিউবেটর) মাধ্যমে মোট ৭টি বাচ্চা ফুটলেও বর্তমানে ৬টি বাচ্চা সুস্থ রয়েছে, যাদের বয়স প্রায় দেড় মাস।গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা এটিকে দেশের পোল্ট্রি শিল্প ও বাণিজ্যিক খামার সম্প্রসারণে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে এক জোড়া উটপাখি আনা হয়। পাখি দুটি ২৪টি ডিম পাড়ার পর সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।ডিম গুলোর মধ্যে ৫টি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস...

কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তোফা কামাল (কাজল) এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান খান ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,...

লবণ ছাড়াই সংরক্ষণ করা যাবে পশুর চামড়া

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পশুর চামড়া সংরক্ষণে যুগান্তকারী, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এক পদ্ধতি ব্যবহার উপযোগী করে তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষকরা।এই নতুন পদ্ধতিতে লবণের পরিবর্তে পারএসিটিক এসিড (PAA) ব্যবহার করে চামড়া এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব।এতে শ্রমিকের প্রয়োজন কম হয় এবং খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।গবেষণার প্রধান গবেষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ‘রিসার্চ ল্যাবরেটরি’-তে ২০২৩ সাল থেকে এ গবেষণা শুরু হয়।সহ-গবেষক হিসেবে ছিলেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী মো. নাদিম হাসান। গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে ‘সল্ট ফ্রি প্রিজারভেশন...

চাঁ,নবাবগঞ্জের কৃষি জমিতে সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি ধান

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জে নতুন জাতের রঙ্গীন ধান চাষ শুরু হওয়া ধানের নাম পার্পল লিফ রাইস।ধানের গায়ের রং সোনালি ও চালের রংয়ের মিশ্রনে কিছুটা বেগুনি রংয়ের মত।উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে।সবুজ কৃষি মাঠের মধ্যে একখন্ড বেগুনি ধান ধান খেত, পুরো কৃষি মাঠের সৈন্দর্যকে আরো বাড়ীয়ে দিয়েছে।সবুজের মাজে বেগুনী, য়েন একটা পতাকার মত বতাসে ঢেউ খেলছে প্রকৃতির এই অপরুপ সৈন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন সৈন্দর্য পিপাসু মানুষ জন। ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো এই বেগুনি রঙ্গের ধান চাষ করে সাড়া ফেলেছেন এলাকার সৌখিন কৃষক মো. রবিউল ইসলাম।এই ধান চাষে এই অঞ্চলের কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।প্রতিদিন এই রঙ্গীন ধানের খেত দেখতে ভিড় করছে অনেকেই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর...

মোহনগঞ্জে হাওরাঞ্চলের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জে বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে চার শতাধিক প্রশিক্ষণার্থী তরুণ-তরুণী উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালা আজ শুক্রবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের,ওসি মো.আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভুঁইঞা।কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহের নকরেক আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক সুবীর নকরেক। এছাড়া প্রশিক্ষক...

অনলাইন অ্যাপস জুয়ার ফাঁদে সর্বস্বান্ত তরুণ-যুবক

অক্টোবর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সর্বত্রই মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ তরুনীরা এতে বেশি আসক্ত হচ্ছেন।নগরীর দামকুড়া থানা এলাকার গরু ব্যবসায়ী  মানিক, অনলাইনে জুয়া খেলে সর্বস্বান্ত হয়েছেন।ঋণের টাকা শোধ করতে জমিসহ বসতভিটা বিক্রি করেছেন।জুয়া থেকে ফেরাতে না পেরে স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন।এখন তিনি গ্রামছাড়া।হেতেমখাঁর রবিদাস মন্ডল জানান,এই এলাকার অনেকেই ১০ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা উপার্জন করছেন দেখে তিনিও জুয়ায় জড়িয়ে পড়েন।দু’দিনে তিনি ১০ হাজার টাকা খুইয়েছেন।তিনি বলেন, এখানে আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, ক্যাসিনো, হাউজিসহ বিভিন্ন অনলাইন জুয়া খেলা চলে।তিনি আরো জানান,ঘরে বসেই স্মার্টফোনে ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্ট্রেশন করে...

রুয়েটে নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ

অক্টোবর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত ও চলমান গবেষণা প্রকল্প গুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।গত রোববার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। এ সময় পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ...