শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।অভিযানে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে প্রতারণামূলকভাবে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫, রাজশাহী।র্যাব জানায়, সিপিসি-৩ ও সিপিসি-৩-এর যৌথ অভিযানের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বড় দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে মো. মামুনুল ইসলাম (৫৫)-এর দক্ষিণ পাশে দ্বিতীয় তলার বাসার নিচতলায় ভাড়াটিয়ার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার সেতু হোসেন মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিআইডির সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস)...
সেপ্টেম্বর ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৯ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন।
মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মোহনপুর ও দুর্গাপুর উপজেলা দল ১-১ গোলে সমতায় থাকে।পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।ফাইনালে দুর্গাপুর দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক জুবায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অন্যদিকে মোহনপুরের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে লোহার ও কাঠের বাটযুক্ত দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোন এবং আরও দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তাররা হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার বাসিন্দা এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মহানগরীর হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) গ্রামের মৃত আসাদুলের ছেলে মো. শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো. হারুন (৩৬)।এ সময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে লাল্টুর...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপনের পর তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি নামফলকটি উন্মোচন করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আরএমপির প্রতিষ্ঠার মূল নামফলকটি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে আগের আদলে পুনঃস্থাপন করা হয়েছে।
ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান চালায়।
এ সময় বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় বসবাসকারী জয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৩০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার...
আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে...