শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।নির্বাচনকে কেন্দ্র করে আলমগীর হোসেন ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের গণমানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ এবং সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক জনসম্পৃক্ততার কারণে তিনি তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ মো. আলমগীর হোসেন...

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুনুর বিজয়ী

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২৬ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর আড়াইটা পর্যন্ত চলে।এরপর ভোট গণনা শেষে বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন, সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলামীন এবং সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী-নিম্নমান সহকারী সৈয়দ মওদুদ-উল-করিম ‘মোরগ’ প্রতীকে ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী মোঃ মোস্তফা কামাল ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট (বাতিল হয়েছে ২টি ভোট)।নিম্নমান...

নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে,ব্যানার,ফেস্টুন ও পোস্টার সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ছোট বাজারস্থ জেলা দলীয় কার্যালয়ে সমবেত হন।বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়।র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়।পরবর্তীতে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে-স্বাস্থ্য মন্ত্রী

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এলাকা গুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে।আমরা ও রিপোর্ট পাঠাবো তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নিবেন।মাননীয় প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবে না, তাকে ত আমরা মনোনয়ন দিবো না।মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা...

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নব-নির্বাচিত কমিটির মত-বিনিময়

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান...

দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ ও চাঁদাবাজদের দলে জায়গা হবে না’ স্বাস্থ্য মন্ত্রী, মোঃ সাখাওয়াত হোসেন বকুল

আগস্ট ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সততা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব...

দিনাজপুরে জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুস্থিত হয়।জেলা জাসাসের আহবায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ  হুমায়ূন কবীর আনাফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মাহবুবুর হক খান, মোঃ- মাহামুদ হাসানগোলাম মোস্তফা আলাল, মোঃ আল ইমরান, রাজিউর রহমান আমিন, কোরাইশ আক্তার স্মৃতি, পার্বতীপুর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম প্রমূখ। IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর। ...

রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপনের পর তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি নামফলকটি উন্মোচন করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আরএমপির প্রতিষ্ঠার মূল নামফলকটি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে আগের আদলে পুনঃস্থাপন করা হয়েছে। ঐতিহাসিক এ স্মারক পুনঃস্থাপনের মাধ্যমে আরএমপির প্রতিষ্ঠার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির...

সাংবাদিকের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলা

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নৈশ ইবাদতকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ইনশাফ টাইমস ২৪-এর উজিরপুর উপজেলা প্রতিনিধি আর এ রাফি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ওটরা ইউনিয়নের চকমান মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে নৈশ ইবাদত ও তাহাজ্জুদ নামাজের আয়োজন করা হয়।অনুষ্ঠান চলাকালে ওটরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিয়াজসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অনুষ্ঠানে বাধা দেন। এ সময় মো. রিয়াজ প্রশ্ন করেন, মসজিদে জামায়াতের অনুষ্ঠান কেন হবে এবং তাদের অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি।এ নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির...

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় “নুরুদ্দিন আখন”

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ ভোলা:- ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে ছাত্রদল নেতা মো. নুরুদ্দিন আখনের নামও আলোচনায় উঠে এসেছে।স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততা, দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে নুরুদ্দিন আখন সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।নতুন কমিটিতে যোগ্য ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে মো. নুরুদ্দিন আখন বলেন, “ছাত্রদের অধিকার আদায়, শিক্ষার মান উন্নয়ন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলাই আমার লক্ষ্য।দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব।তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রদলের...