রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

আপডেটঃ ৩:৩৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।নির্বাচনকে কেন্দ্র করে আলমগীর হোসেন ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের গণমানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ এবং সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন।

সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক জনসম্পৃক্ততার কারণে তিনি তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ মো. আলমগীর হোসেন বর্তমানে কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি স্থানীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত।এক মতবিনিময় সভায় নিজের নির্বাচনী ভাবনা প্রকাশ করে মো. আলমগীর হোসেন বলেন, “আমি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান কাজ।সুশাসন প্রতিষ্ঠা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করে সততার সাথে জনসেবায় আত্মনিয়োগ করতে চাই।

এলাকার সাধারণ ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির বিচারে মো. আলমগীর হোসেন একজন অত্যন্ত যোগ্য প্রার্থী।ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সুশাসন নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পাড়া-মহল্লা ও চা-স্টল গুলোতে মো. আলমগীর হোসেনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনা ততই বৃদ্ধি পাচ্ছে।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।