মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া নারীর সাথে দীর্ঘ ৩-৪ মাস ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরা এলাকায় বাড়িওয়ালার নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে।পরে ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অভিযুক্ত বাড়িওয়ালাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ জাহিদ হোসেন (৪৯), তিনি দিনাজপুর পৌরসভার শেখপুরা এলাকার বাসিন্দা পিতা-মৃত আব্দুল হালিমের পুত্র।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মোছাঃ জোস্না (৪৩) ও তার স্বামী মোঃ জমির উদ্দীন গত এক বছর ধরে অভিযুক্ত জাহিদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ভাড়া থাকার সুবাদে গৃহকত্রী ও পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে জাহিদ...
আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানের কর্মদক্ষতা, সততা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় শিক্ষা পরিবারের পাশে থেকে শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তরিক ভূমিকা পালন করেছেন।বিশেষ করে পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা...
আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)।তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়।শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।শ্যামলীর...
আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নিয়েছে।সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, তথ্য যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।সমাজে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদানের পাশাপাশি সংবাদ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।আগ্রহী...
আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...
আগস্ট ০২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া চক মৌজায় পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজপুর গ্রামের বাসিন্দা মো. মঞ্জুরুল হক (৬০)।অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কাজী সাইদুল ইসলাম রনি (৩৫), কাজী জালাল উদ্দিন (৬২), কাজী জহিরুল ইসলাম (৩৮), কাজী আশরাফুল আলম রতন (৪৬), কাজী আওলাদ হোসেন (২৯) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।তাদের সকলের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া কাজীবাড়ি এলাকায়।
লিখিত অভিযোগে মো. মঞ্জুরুল হক উল্লেখ করেন, অভিযুক্তরা তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন।দীর্ঘদিন ধরে তার স্ত্রী লুৎফুন্নাহারের ওয়ারিশসূত্রে...
আগস্ট ০২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন (ইজিপিপি) কর্মসূচির অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরের খাল খনন, পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নজির স্থাপন করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মহিষাখালী ও গঙ্গাজলী খালের খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে।
জেলা কর্ণধার কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, এ কাজের ফলে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি...
আগস্ট ০২, ২০২৬
নিউজ ডেস্কঃ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর ২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর...
আগস্ট ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (ওয়েভ)-এর উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী নারগিস আক্তার।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি সমাজের...
আগস্ট ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা এলজিইডি এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন।তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে নির্ভুল তথ্যভাণ্ডার অপরিহার্য।
আধুনিক ও নির্ভরযোগ্য ডাটাবেজ ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মীদের স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি...