শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আমির ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন-তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আহ্বান

সেপ্টেম্বর ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার উত্তর বিশিউড়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে পরিবর্তন করে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার হস্তান্তরের দাবি জানানো হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত আমির ফয়সালের বাবা মোঃ নজরুল ইসলাম। নেত্রকোণার চাঞ্চল্যকর আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে’ এলাকাবাসী ও নিহতের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে নিহতের বাবা জানান, গত ১ জুন রাত আনুমানিক ১১টার দিকে উত্তর বিশিউড়া গ্রামের...

নেত্রকোণায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

সেপ্টেম্বর ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে।এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০ টাকা ধার্য করা হয়। এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০ টাকা কম করে দেওয়ার ২,৫০০ টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের...

নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ: শেষ হতেই ভেঙে চুরমার:

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক।কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে।একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল।এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।তারা বলেন, ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও...

দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬)কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মোঃ মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ও পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয় ও প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেন। দিনাজপুর সদর উপজেলার হুগলীপাড়া প্রযুক্তি গ্রামে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম এবং কৃষকের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় তাঁরা দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের সমস্যা ও সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির...

উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ সামাজিক সমবেদনা প্রদান, সুন্নতে খাতনা অনুষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।৫ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান।সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।সংগঠনের...

টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

সেপ্টেম্বর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মোহনপুর ও দুর্গাপুর উপজেলা দল ১-১ গোলে সমতায় থাকে।পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।ফাইনালে দুর্গাপুর দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক জুবায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে মোহনপুরের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা...

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে বিয়ের আয়োজন চলছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর।খবর পেয়ে সেখানে যায় প্রশাসন ও পুলিশ।পরে তাদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন।মোঃ আঃ কুদ্দুস, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল।বিষয়টি জানতে পেরে মনোহরদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।পরে তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়।ভবিষ্যতে এমন আয়োজন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের...

চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন:

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলার মনোহরদীতে শুক্রবার দুপুরে উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ না করে অন্য স্থানে নির্মাণ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে একটি মহল।এলাকাবাসীর দাবি প্রস্তাবিত স্থানে সেতুটি নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।বক্তারা আরো বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ী পারাপার হয়।নির্ধারিত স্থানে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে  কয়েকশত এলাকাবাসী। এসময় মানববন্ধনে...

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন

সেপ্টেম্বর ০৫, ২০২৬

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. আলমগীর হোসেন।নির্বাচনকে কেন্দ্র করে আলমগীর হোসেন ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের গণমানুষের সাথে মতবিনিময়, গণসংযোগ এবং সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন। সততা, সামাজিক গ্রহণযোগ্যতা ও সার্বিক জনসম্পৃক্ততার কারণে তিনি তরুণ ও প্রবীণ-উভয় প্রজন্মের ভোটারদের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ মো. আলমগীর হোসেন...

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক মামুনুর বিজয়ী

সেপ্টেম্বর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন নির্বাচন-২০২৬ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর আড়াইটা পর্যন্ত চলে।এরপর ভোট গণনা শেষে বিকেল ৪টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন, সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলামীন এবং সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী-নিম্নমান সহকারী সৈয়দ মওদুদ-উল-করিম ‘মোরগ’ প্রতীকে ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিম্নমান সহকারী মোঃ মোস্তফা কামাল ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট (বাতিল হয়েছে ২টি ভোট)।নিম্নমান...