মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লোভ দেখিয়ে জংগলে নিয়ে শিশুকে ধর্ষণ

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গরুর জন্য ঘাস কাটতে যাওয়া ১১ বছরের এক শিশুকে ফুসলিয়ে মাঠের পাশে ঝোপে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক যুবকের বিরুদ্ধে।রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আনোয়ার (৩৫) একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগ্নি দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়।আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, ওই শিশুকে হাসপাতালের জরুরি...

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৩টি দোকান, ক্ষতি কোটি টাকায়

নভেম্বর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আঁধারে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের কাঁচা দোকানগুলো জ্বলে ওঠে। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল কর্মীরা এসে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময় পুরো বাজার অন্ধকারে ছিল— দোকানগুলো বন্ধ, আর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।”তিনি আরও জানান, এলাকাটিতে পানির কোনো উৎস...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনো...

মালয়েশিয়া পাচারের আগে ৮০ জনকে উদ্ধার করল বিজিবি-র‍্যাব

সেপ্টেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় মানব পাচার ও অপহরণচক্রের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়, যারা বিভিন্ন সময় অপহরণের শিকার এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল। অভিযান চলাকালে পাচারকারীরা পাহাড় থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার পাচারকারীকে আটক করে।টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী...

২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান, যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হলো ঢাকা ফ্লাইট

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম:-চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ফ্লাইট বিজি-১৪৮, যেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছিল, যান্ত্রিক সমস্যার কারণে ফের চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়।ফ্লাইটটি সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। প্রতিবেদনে জানা গেছে, বিমানটি সকাল সোয়া ৭টায় দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর যাত্রীদের নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকা রওনা দেয়।তবে কিছু সময় পরেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়।অবতরণের পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের জন্য নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাগরে ট্র্যাজেডি: একজন মৃত, দুইজন নিখোঁজ

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়ার ঘটনায় এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, এবং বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সোমবার (৭ জুলাই) দুপুরে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই তিন শিক্ষার্থী সাগরের ধারে এসে আনন্দ করছিলেন এবং পরে সাগরে গোসল করতে নামেন।সমুদ্রের ঢেউ তখন ছিল অত্যন্ত উত্তাল।তারা গোসল করতে গিয়ে ধীরে ধীরে গভীর পানিতে পৌঁছে যান এবং হঠাৎ এক পর্যায়ে প্রবল স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন। সাথে থাকা অন্যান্য পর্যটকরা চিৎকার করে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের দৃষ্টি আকর্ষণ করলে, তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় চার ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে মো. রায়হান উদ্দিন (২২) নামে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।রায়হান...

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ডিসেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আঞ্চলিক প্রতিনিধি:- কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দীর্ঘ বিরতির পর পর্যটকদের স্বস্তি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য আনন্দের খবর। রোববার সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে "বার আউলিয়া" নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় নয় মাস বন্ধ থাকার পর নৌরুটটি পুনরায় চালু হওয়ায় পর্যটক এবং সংশ্লিষ্ট সেক্টরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী...

ইসকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কড়া হুঁশিয়ারি

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা, ২৭ নভেম্বর: ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, ইসকন শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে এক নওমুসলিম ইমামকেও হত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। "ইসকন মানেই হিন্দু সংগঠন। দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না," বলেন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, "আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।"এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, "পতিত সরকারের ষড়যন্ত্র...

শোক থেকে বিদ্রোহ: সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চট্টগ্রামের দ্রোহের আগুন

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরের আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়। জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্যে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ অনেকে। লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম আলিফ ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তীতে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধন লাভ করেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী...

সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, ৬ অঞ্চলে বৃষ্টির আভাস

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...