শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নবাগত ইউএনও।এ সময় উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল...

মনোহরদীতে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়া বিভিন্ন...

হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সভাটি আয়োজিত হয়।ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাটিতে নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৬টি দেশের ৮৮ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন।মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ গ্রহণের...

নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান: দেশের সার্বভৌমত্ব ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাদক নির্মূল এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি দেশের স্বার্থ রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির সাদেক আহম্মদ হারিছ। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ সবার এবং দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।তাই দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে...

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত (৩জুলাই) শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে। এ সময় আয়োজনকারীরা বলেন–দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রতিনিধি উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বাংলাদেশ...

সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা

জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- ২০জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট।এতে মুখ্য আলোচক ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন।প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন...

আটপাড়ায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি। বক্তাদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ...

হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

অক্টোবর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ‎গণমাধ্যমের মর্যাদা নষ্টকারী কথিত হলুদ সাংবাদিকতা,চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নেত্রকোনায় প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ‎‎বক্তারা অভিযোগ করেন, কথিত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের এ ধরনের কর্মকাণ্ডে পুরো গণমাধ্যম অঙ্গন কলঙ্কিত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।‎‎প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃত সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু কিছু ব্যক্তি...

বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি ২০২৫) বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম টুকু।তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভ‚মিকার কথা উল্লেখ করেন এবং তাদের কল্যাণে বার কাউন্সিলের প্রতিশ্রতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান এবং তাদের মতামত গ্রহণ করেন।দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের নিচতলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তহিদুল হক সরকার এবং সভা সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ।সভায় আরও বক্তব্য রাখেন সমিতির...

পিএফজি’র উদ্যোগে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ টায় মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পিএফজি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম এর সঞ্চালনায় পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক।এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা...