নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত (৩জুলাই) শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।
এ সময় আয়োজনকারীরা বলেন–দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রতিনিধি উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক মোঃ আব্দুর রাসেল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন–সংগঠনের সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন (তোফায়েল)।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহবুব হোসেন বাঁধন, যুগ্ম আহ্বায়ক আল-মামুন, যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক কাজল মিয়া, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সামসুজ্জামান সুমন, সদস্য সাব্বির হোসেন, সদস্য মোঃ খোকন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নেত্রকোণা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য মোঃ রুবেল মিয়া।
পরে আয়োজন কারীরা নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (এমপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি) কাছে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।

