রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ জন
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

