সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মহানগর রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।পরে লিটন হোসেনের পরনের প্যান্টের সামনের ডান পকেট তল্লাশি করে নীল রঙের পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন : ডিএসবি : রাজশাহী।