বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ককটেল ও পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধার, ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে ককটেল ও পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।র‌্যাব-৫ ও সিপিএমসি কোম্পানির যৌথ অভিযানে এসব বস্তু উদ্ধারের পর সরকারি আইন অমান্যের অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালাইমারি সিটি হাটের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের আমবাগানে অভিযান চালায় র‌্যাব-৫-এর একটি দল।সেখানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় র‌্যাব।

পরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পায় অভিযানকারী দল।র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ সার্চ লাইটের আলোতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগের মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে চারটি পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ সময় সাক্ষীদের উপস্থিতিতে আলামতগুলো জব্দ করা হয়।উদ্ধারকৃত বস্তু গুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে র‌্যাব-৫ সদর কোম্পানি ও সিপিএমসি কোম্পানির যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আইন অমান্যের অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সেলিমের ছেলে সুজন পলান, সূর্যের ছেলে মো. সানি, লেবু দাশের ছেলে বাবু দাশ, মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলী, রমজান আলীর মেয়ে সীমা, ফয়সাল চৌধুরীর ছেলে তৌহিদ তানজিম ও নজির উদ্দিনের মেয়ে মোছা. রিনা পারভিন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।