পিপিএম সেবা পদকে ভূষিত পিবিআই কর্মকর্তা মনজুর রহমান
আপডেটঃ ১২:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান।তার এ গৌরবময় অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।চাকরিজীবনে বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন মো. মনজুর রহমান।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব পালনে তার আন্তরিকতা ও পেশাগত দক্ষতা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রেখেছে বলে শুভাকাঙ্ক্ষীরা উল্লেখ করেছেন।দীর্ঘ কর্মময় জীবনে দায়িত্বশীলতা, সততা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে তিনি সহকর্মীদের কাছেও প্রশংসিত হয়েছেন।
পিপিএম-সেবা পদকে ভূষিত হওয়াকে তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তার এ সম্মাননা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা।একই সঙ্গে মো. মনজুর রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তার গৌরবময় অর্জনের জন্য দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

