রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৯
আপডেটঃ ১২:৩২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওয়ারেন্টভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করে।এছাড়া মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এসব অভিযান নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের উদ্যোগে পরিচালিত হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

