বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নলছিটিতে খাবারে বিষ প্রয়োগে তিন গরু হত্যার অভিযোগ

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব কয়া বিশ্বাস বাড়ি এলাকায় রাতের আঁধারে খাবারে বিষ প্রয়োগ করে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা মো. হাসান বিশ্বাসের পালিত তিনটি গরুকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে গরুর মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়রা এ ধরনের অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

IPCS News : Dhaka : মো. ফোরকান : নলছিটি।