রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ গ্রেপ্তার ১

আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য মোনোড্রিল ও দুটি মোটরসাইকেলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে কয়েকজন মাদককারবারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।

পরে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই তাসেম আলীসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেন অনিককে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৩৬০ বোতল মোনোড্রিল উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রঙের পালসার ও ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।গ্রেপ্তার সাব্বির হোসেন অনিক চারঘাট মডেল থানার চক মোক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিন, মোহাম্মদ জহিরুল ইসলাম, টিটন ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।

IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন : ডিএসবি : রাজশাহী।