শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সাংবাদিকদের নিয়ে (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’কর্মশালা শেষ হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার কেন্দুয়া,মদন,আটপাড়া ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।গত (৩০ সেপ্টেম্বর) বুধবার কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ শুক্রবার (২ অক্টোবর) সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।পাশাপাশি সংবাদ সংগ্রহ,যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

সেখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দীন,জিলহাজ উদ্দিন নিপুন,সাকমিড পোগ্রাম অফিসার আবু সুফিয়ান।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এ সময় প্রধান অতিথি এমপি হিলালী তাঁর বক্তব্যে সাংবাদিকদের নৈতিক চরিত্র ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন,সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা প্রভাবকে তোয়াক্কা না করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে হবে।সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে।

তিনি আরও বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের মূল্যায়ন করছে এবং গণমাধ্যমের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন প্রয়োজন।

তিনি আরও বলেন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সাংবাদিকদের জন্য বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সংবাদ পরিবেশন বিষয়ে আরও প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের বিষয়টি তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে সঙ্গে তথ্য যাচাই ও নির্ভুল সংবাদ প্রকাশের গুরুত্বও বেড়েছে।এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।প্রশিক্ষণ শেষে অতিথিগণ প্রশিক্ষণার্থী সাংবকদিকদের হাতে সনদ তুলে দেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।