শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের চতুর্থ বর্ষপূর্তিতে বিশেষ লটারি কুপন ড্র ২০২৬ অনুষ্ঠিত

আপডেটঃ ১২:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাইপাস রোডে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশেষ  লটারি কুপন  ড্র অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বসন্ত বিলাস ফুড প্যারাডাইস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গুণী শিক্ষক অধ্যক্ষ নাজিম উদ্দীন।এ সময় বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ খাইরুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শাহাদাত হোসেন ফরহাদ ও সাগরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ।সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।বসন্ত বিলাস ফুড প্যারাডাইস থেকে ৫০০ টাকার খাবার গ্রহণকারী গ্রাহকদের জন্য একটি করে লটারি কুপনের ব্যবস্থা করা হয়।

সেই কুপনের ভিত্তিতেই অনুষ্ঠানে লটারি ড্র অনুষ্ঠিত হয়।এছাড়া বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার ও গঠনমূলক মন্তব্যকারীদের জন্যও ৫০টি পুরস্কারের ব্যবস্থা করা হয়।পাশাপাশি সমাজের গুণী ও সম্মানিত ব্যক্তিদের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।লটারিতে মোট ৫০টি পুরস্কার দেওয়া হয়।

এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন এবং তৃতীয় পুরস্কার ছিল মোবাইল ফোন।অন্যান্য বিজয়ীদের জন্যও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রাখা হয়।অনুষ্ঠানে অতিথিরা বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের চতুর্থ বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বসন্ত বিলাস ফুড প্যারাডাইস একটি আভিজাত্য ও নান্দনিক পরিবেশে বেষ্টিত বিভিন্ন ধরনের সুস্বাদু ও আকর্ষণীয় খাবারের পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর একটি আধুনিক রুচী সম্মত পরিবেশ উপযোগী স্থান।খাবারের মান ও পরিবেশের কারণে ইতোমধ্যে মনোহরদীসহ দেশের  সকল জেলা ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছে প্রতিষ্ঠানটি পরিচিতি পেয়েছে।

অবসর সময় কাটাতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন।শিশুদের বিনোদনের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।জমকালো এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের শিক্ষার্থী ইয়াহইয়া।অনুষ্ঠানে অতিথি, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। 

IPCS News : Dhaka : তাজুল ইসলাম : নরসিংদী।