মানিক মাস্টারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে এলাকা বাসীর মানববন্ধন
আপডেটঃ ৩:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে জালাল উদ্দিন ভূঁঞা, স্থানীয়ভাবে ‘সুরুজ ডাক্তার’ নামে পরিচিত, উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় খিদিরপুর বাজারে এলাকার সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জালাল উদ্দিন ভূঁঞা সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট, গাছপালা কেটে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ যেসব অভিযোগ করেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এসব অভিযোগের সঙ্গে মানিক মাস্টারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা।বক্তারা আরও বলেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এসব অভিযোগ সামনে আনা হয়েছে।অভিযোগ গুলোর মাধ্যমে আশিকুর রহমান মানিক মাস্টারের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় বক্তারা অভিযোগ গুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।একই সঙ্গে তদন্ত ছাড়া কোনো ব্যক্তিকে হয়রানি না করার আহ্বান জানান তারা।মানববন্ধন থেকে বক্তারা প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : নরসিংদী।

