রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নব-নির্বাচিত কমিটির মত-বিনিময়

আপডেটঃ ১২:৪৮ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান ও কে এম মুরাদ।

এ ছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শাহ, যুববিষয়ক সম্পাদক মো. আখতার আহম্মেদ সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম রানা এবং উপদেষ্টা মো. সিরাজুল হক, মো. কাজী শামসুল হক ও মো. সমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।