সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুস্থিত হয়।জেলা জাসাসের আহবায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ  হুমায়ূন কবীর আনাফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মাহবুবুর হক খান, মোঃ- মাহামুদ হাসানগোলাম মোস্তফা আলাল, মোঃ আল ইমরান, রাজিউর রহমান আমিন, কোরাইশ আক্তার স্মৃতি, পার্বতীপুর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম প্রমূখ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।