বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় সাংবাদিকদের নিয়ে (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিনমিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’কর্মশালা শেষ হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।গত ৩ অক্টোবর শনিবার নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ সোমবার (৫ অক্টোবর) সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।পাশাপাশি সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

সেখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, কমিউনিকেশন স্পেশালিষ্ট, ব্রাক সাফাত রহমান, সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

এ সময় প্রধান অতিথি প্রধান অতিথি খন্দকার মুশফিকুর রহমান সাংবাদিকদের নৈতিক চরিত্র ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা প্রভাবকে তোয়াক্কা না করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে হবে।

সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে।প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে।বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে সঙ্গে তথ্য যাচাই ও নির্ভুল সংবাদ প্রকাশের গুরুত্বও বেড়েছে।

এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণ শেষে অতিথিগণ প্রশিক্ষণার্থী সাংবকদিকদের হাতে সনদ তুলে দেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।