সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেটঃ ১২:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণায় জেলার সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ শনিবার থেকে শুরু হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান।

এসময় পিআইবি’র প্রশিক্ষক এর সমন্বয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিভাবে তুলে ধরেন।বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতা,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং বিষয়ে ব্যবহার ও প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।

এছাড়াও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সক্ষমতা তৈরী করেত প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়।আয়োজনে নেত্রকোণা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০জন সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।