মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আপডেটঃ ২:১৮ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি দল রাত থেকে নামাজগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।তথ্য অনুযায়ী, এক মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করবে।পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।

তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করা হয় এবং দেহ তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি মো. সোহেল কবির (৩২)।তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে।অভিযানে ব্যবহৃত নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪ নম্বরের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির উদ্দেশ্যে হেরোইন বহনের তথ্য পাওয়া গেছে।উদ্ধার হওয়া হেরোইন, জব্দকৃত মোটরসাইকেল এবং অন্যান্য আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন : অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজশাহী।