রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
আপডেটঃ ১২:০৭ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।মামলাটিতে ধর্ষণের অভিযোগে আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।মামলার সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল।মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে।পরবর্তী সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

