জুয়া খেলার অভিযোগে ৫ জন গ্রেপ্তার, তাস ও নগদ টাকা জব্দ
আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস ও নগদ ৬ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মনোহরদী থানাধীন লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে জুয়া খেলার অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ।রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।অভিযানে নজরুল ইসলাম (৪৫), কাশেম (৩৭), আলমগীর (৩৫), সোহেল (৩৬) ও মারফত আলী (৫৫) নামে পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা সবাই নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানায়, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০০টি তাস এবং নগদ ৬ হাজার ২৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগে এবং একজনের বিরুদ্ধে জুয়া পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট আইনের ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনোহরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।তাদের কে আদালতে প্রেরন করা হয়
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

